ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১২:৪৯

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ উপলক্ষে  মানবন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল মাওলা ফারুক। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল, বরিশাল বিভাগের সহকারী পরিচালক (দুদক) মোঃ আবুল কালাম হাওলাদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অশিত রঞ্জন দাস, খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (দুদক)  জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান, এলজি ইডি কর্মকর্তা শ্যামল দত্ত গাউন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসিনা বেগম, দুপক সদস্য ও সাংবাদিক এম এ আশরাফ, শিক্ষিকা কাজল রেখা, দুপক সদস্য সোহাগ, যুব শক্তি কম্পিউটার এর কর্ণধার রিয়াজুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ সামাজিক গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ