ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৬৫ কেজি গাঁজাসহ নেত্রকোণার যুবক র‌্যাবের হাতে আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১২:৫৬

৬৫ কেজি গাঁজাসহ মো. আলমগীর (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। সে মাদক কারবারি চক্রের সদস্য এবং নেত্রকোণার পূর্বধলা উপজেলার বানিয়াকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ফকিরের ছেলে। তার দখলে থাকা একটি পিকআপ, একটি মোবাইল ও নগদ এক হাজার টাকা জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান।

র‌্যাব জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী পরিচালনা করা হয়। পিকআপের পেছনে পার্টেক্সের হার্ডবোর্ড কেটে অভিনব কায়দায় রক্ষিত ৬৫ কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে তা দেশের অভ্যন্তরে বিভিন্নস্থানে বিভিন্ন জনের কাছে বিক্রর করা কথা স্বীকার করেছে। আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামিকে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ