ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১২:৫৮

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে তারেক হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে সেলাই মেশিনের কাজ করতো। প্রতিদিনের মতো সে নওহাটা মোড় থেকে কাজ শেষ করে মোটসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর গ্রামীন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়