ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ইং অনুষ্ঠিত


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১:২০

খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( বিকেএ) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় উখিয়ার ভালুকিয়া কিডস্ হ্যাভেন কিন্ডারগার্টেনের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন।
শনিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় কিডস হ্যাভেন কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা এ মেধাবৃত্তি পরিক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক ও ভালুকিয়া কিডস হ্যাভেন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হক বলেন, প্রতিযোগিতা মূলক পরীক্ষা মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের জন্য মেধা যাচাই বৃত্তি পরীক্ষা নেয়া হয়েছে। এতে ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। মেধার বিকাশ ঘটে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায় ভূমিকা পালন করে।এসময় পরিক্ষার হল নিয়ন্ত্রণে আরো উপস্থিত ছিলেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা আমির হামজা, আমান উল্লাহ, আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই।এর আগে পরিক্ষার হল পরিদর্শন করেন ভালুকিয়া স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক।এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডঃ আব্দুর রহিম,প্রভাত বড়ুয়া,মোস্তাক আহমদসহ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা