ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবির অধ্যাপক জহির উদ্দিনকে সেরা শিক্ষকের স্বীকৃতি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১:২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে বছরের সেরা শিক্ষক (বেস্ট ফ্যাকাল্টি অব দি ইয়ার) ক্যাটাগরিতে লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেছেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস ৭ ডিসেম্বর এই ঘোষণা করে।
 
অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন শিক্ষাবিদ ও গবেষক এবং তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
 
অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ তার শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পুরস্কারটি উৎসর্গ করেছেন। তিনি   তাঁর শিক্ষা ও গবেষণা কর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ উক্ত অ্যাওয়ার্ড এর জন্য তাঁকে মনোনীত করায় আর্জেন্টিনা ও বিশ্বব্যাপী কনস্টিটিউন্ট পার্টনার ক্যাম্পাস সমৃদ্ধ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেডের উপাচার্য  ইউনেস্কো লরিয়েট অধ্যাপক স্যার বাশিরু আরেমু এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
 
এই বছরে বিশ্বের ৩২ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন বিভাগে এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।
 
অধ্যাপক আরিফ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড, আর্জেন্টিনা এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ , বরিশাল এর ট্রাস্টি বোর্ডের সদস্য ।  তিনি তাঁর সেরা গবেষণাপত্রের জন্য সাউথ এশিয়ান জার্নাল অফ মার্কেটিং , এমেরাল্ড পাবলিশিং লিমিটেড , যুক্তরাজ্য থেকে ২০২২ এমেরাল্ড লিটারেটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী