দোহারে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস-২০২১ (১৫ আগষ্ট) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলা সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হিসেবে ওই দিন সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ভার্চুয়ালভাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন- দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা আবু নাঈমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই