ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান
নওগাঁর ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্বাবধানে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আসমা খাতুন। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে পূর্ব শালুককুড়ি গ্রামের মরিয়ম খাতুনকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী হাটনগর গ্রামের জান্নাতুন নাইম, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী মইশড় গ্রামের প্রমিলা মার্ডি, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় খয়েরবাড়ী গ্রামের জয়ন্তী রানী ও সফল জননী হিসেবে দক্ষিন জাহানপুর গ্রামের মোছা. লাভলী খাতুনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সুরভী শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান