খাগড়াছড়িতে ৪ নারীকে জয়িতা সম্মাননা
খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ উপজেলা থেকে নির্বাচিত ৪ জন নারীকে জয়িতাদের সম্মাননা ও ২০২২-২০২৩ অর্থবছরের নির্বাচিত ১০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ২ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা স্মারক, সরকারিভাবে রেজিস্ট্রিকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের এ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এবারের জয়িতা সম্মাননায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মহালছড়ির নোয়া পাড়ার মিতা চাকমা, সফল জননী হিসেবে দীঘিনালার বড়াদম এলাকার ইন্দিরা চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মানিকছড়ির মহামুনি পাড়ার জামেনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খাগড়াছড়ি সদরের পেরাছড়া হেডম্যান পাড়ার রাঙ্গাবী চাকমা।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ ও জয়িতা সম্মাননাপ্রাপ্ত নারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী আজ অদম্য সাহসের সাথে নিজেদেররকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয়করে জয়িতারা তৃণমূল থেকে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন