ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের ৬২২ কোটি টাকার বাজেট আসছে


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৩:৪৫

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চলতি অর্থবছরের (২০২১-২২) ৬২২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার বাজেট আসছে। বিশেষ সভার পর এ মাসের শেষদিকে বাজেট ঘোষণা হতে পারে। তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর তার জামানায় এটি তৃতীয় বাজেট। গত বছরের ২৬ আগস্ট সদ্যসমাপ্ত অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১০ ‍আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেসিসির জিআইজেড সভাকক্ষে অর্থ ও সংস্থান স্থায়ী কমিটির সভায় চলতি অর্থবছরের বাজেটের এ পরিধি উপস্থাপন হয়। কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম সভায় সভাপতিত্ব করেন। সভায় বাজেট উপ-কমিটি গঠন ও বাজেটের দিনে ২ লাখ ৬০ হাজার টাকার খরচ অনুমোদন করা হয়। ঢাকা থেকে চিকিৎসা শেষে মেয়র খুলনায় ফিরলেই বিশেষ সভার পর বাজেট আহ্বান করা হবে বলে সভাকে অবহিত করা হয়।

এবারের বাজেটে সরকারি অনুদান আশা করা হয়েছে ২৫৬ কোটি টাকা। গত অর্থবছরে সরকারি অনুদান আশা করা হয় ২৫০ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। গত অর্থবছরে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। সংশোধিত বাজেট ৩৬৫ কোটি ৭২ লাখ টাকা।

এবারের বাজেটের অন্যতম বিষয় হলো, ভারত সরকারের অর্থায়নে মহানগরীতে কৃষি মার্কেট ও পার্ক স্থাপনা নির্মাণ। রাস্তা-ঘাট, ড্রেন, ফুটপাত নির্মাণে ১০০ কোটি টাকা, মহানগর এলাকায় খননকৃত রাস্তা সংস্কারে ২০০ কোটি টাকা, হাজী শরিয়তউল্লাহ্ বিদ্যাপীঠ, খালিশপুর দারুল কোরআন মাদ্রাসা, ইসলামাবাদ কলেজিয়েট, দৌলতপুর কলেজিয়েট ও খালিশপুর কলেজিয়েট উন্নয়নে ৫৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

সভায় সভাপতি উল্লেখ করেন, এবারের উন্নয়নমুখী বাজেটে মহানগরীর সড়ক, ড্রেনেজ ব্যবস্থা তথা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। নগরীর আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোড, হাজী মুহসীন রোড এলাকার ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গত অর্থবছরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ইউএনডিপিসহ কয়েকটি দাতা সংস্থা মহানগরীর উন্নয়ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে। বাজেটে কোভিড-১৯ রোগ প্রতিরোধ, মশক নিধন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা