আইআইডিএফসির ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আইআইডিএফসি লিমিটেড-এর ২২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন আইআইডিএফসির পরিচালক ও ভাইস চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন, সৈয়দ এম. আলতাফ হোসেন, কামাল উদ্দিন আহমেদ, মোঃ আফজাল করিম, মোঃ আবুল হোসেন, মোঃ মেহমুদ হুসেন, মোঃ কাজিম উদ্দিন, শেখ মোহাম্মদ মারুফ ও মোঃ সাজ্জাদ হোসেন।
এছাড়াও আইআইডিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সহ প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায়, আইআইডিএফসি’র চেয়ারম্যান জনাব সৈয়দ মাহবুবুর রহমান আইআইডিএফসি লিমিটেডের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের ব্যবসায়িক সূচকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন এবং উক্ত বছরে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতক্রমে পরিচালনা পরিষদের প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২২ সালে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করেন।
পরিশেষে কোম্পানীর চেয়ারম্যান শেয়ারহোল্ডারসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ