ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার মো. শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার সামিউল হাসান, সঞ্চালক স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, টিএলসিএ আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ মাতৃমৃত্যু রোধকল্পে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান এবং মায়ের বুকের দুধই শিশুর প্রধান পুষ্টিকর খাদ্য, তাই শিশুকে প্যাকেটজাত দুধের পরিবর্তে শতভাগই মায়ের বুকের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএসএম / জামান
কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ
রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা
নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ
সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান