লালমনিরহাটে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধায় নাজমুস সাকিব (২৬) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট রাতে ঢাকার খিলগাঁও এলাকায় এন্টি টেরিজম ইউনিট ও হাতীবান্ধা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১১ আগস্ট) সকালে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত সাকিব উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। এছাড়া তার নামে হাতীবান্ধা থানায় দুটি মামলা আছে এবং সেই মামলার পলাতক আসামি সে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নব্য জেএমবির সদস্য সাকিবের নামে পুলিশ সদস্যকে আহত ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দুটি মামলা রয়েছে হাতীবান্ধা থানায়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এবং ওই মামলার পলাতক আসামি সে।
তিনি আরো বলেন, গত ৯ আগস্ট রাতে এন্টি টেরিজম ইউনিট ও হাতীবান্ধা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে সাকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন