পাহাড়ের পিছিয়ে পড়া ১১৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন ও সুতা বিতরণ
পাহাড়ের পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে রিনাই, রিসা, থামি বুনন, সেলাই করার জন্য বিনামূল্যে সেলাই মেশিন ও সুতা বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের হলরুমে মাত্রার উদ্যোগে ১১৬ জন নারীদের মাঝে এসব সেলাই মেশিন ও সুতা বিতরণ করা হয়।
বিতরণকালে পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষিকা চস্পা চাকমার সঞ্চালনায় মাত্রার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন, ‘পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে থামি, পিনন বুননের জন্য বিনামূল্যে এসব সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, তৃণমূল উন্নয়ন সংস্থা’র ভাইস চেয়ারপার্সন চামেলী ত্রিপুরা, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা