ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে নবাগত ইউএনওর সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১১-১২-২০২৩ বিকাল ৫:৩

চাঁদপুর জেলার হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক জিএম জহির এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুর পরিচালনায় উপজেলার নবাগত নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা যোগদান করায় তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও পূর্বিতা চাকমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপচারিতায় বলেন, হাইমচর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা লাগবে। তাছাড়া উপজেলার সকল দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় নিতে ইতোমধ্যেই আমি নির্দেশনা প্রদান করেছি। হাইমচর কে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে উন্নয়ন পরিকল্পনা তৈরী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কল্পে টেকসই পরিকল্পনা করে তা বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি এই উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান