ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ পেলেন সাত বাংলাদেশি  


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-১২-২০২৩ বিকাল ৫:৮

 

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এই বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে আইইএলটিএস পরীক্ষার্থীদের ৫ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেয় ব্রিটিশ কাউন্সিল। ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে সহায়তা করতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এই বছরের প্রতিযোগিতা বাংলাদেশ, চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন - মাইশা মালিহা (প্রথম); আশিক ভূঁইয়া (দ্বিতীয়); অনামিকা পূজা (দ্বিতীয়); আহসান সাকিব (তৃতীয়); এম এ শাদাব সিদ্দিকী (তৃতীয়); প্রবাহ বিশ্বাস (তৃতীয়) ও আলভীর হাসান (তৃতীয়)।

টম মিশশা, ডিরেক্টর বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, বলেন, “এ বছরের আইইএলটিএস প্রাইজ বিজয়ীদের অভিনন্দন। শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে এই পুরস্কার। এছাড়া, নতুন দেশ ভ্রমণ, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া এবং বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন বিজয়ীরা।”   

আইইএলটিএস প্রাইজ, আবেদনপ্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহীরা এই ঠিকানায় (https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize) ভিজিট করতে পারেন।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত