কর্ণফুলী নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী তাহসিন (১২) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার কর্ণফুলী নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, লাশটি কর্ণফুলী নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে কাজ করে। এর আগে শিশুটি নদীতে নিখোঁজের পর ফায়ার সার্ভিস কর্মীদের ডুবুরি দল লাশটি উদ্ধারে অভিযান পরিচালনা করেছিলো বলে তিনি জানান।
এদিকে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, ফায়ার সার্ভিস সদস্যদের কাছ থেকে খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কাপ্তাইয়ের কয়লারডিপু এলাকায় কর্ণফুলী নদী পার হওয়ার সময় ছোট ডিঙি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় তাহসিন। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied