ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ১:৫১
ভোলার দৌলতখানে সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ জাল এবং মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩০টি গ্রুপে ৯০ জেলেকে আনুষ্ঠানিকভাবে ৩০ সেট জাল ও মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়। 
 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর নিদর্শনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান। 
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চরপাতা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর আলম শুভ, থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিত প্রমুখ সহ বিভিন্ন জেলে প্রতিনিধি নেতৃবৃন্দ ও জেলেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়