ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাভারে অধ্যক্ষ মিন্টু হত্যাকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৫:৫৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার সন্তান, ঢাকার সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্রের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাতীবান্ধা টংভাঙ্গা ইউনিয়নবাসী। বুধবার (১১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, হাতীবান্ধা রক্তদান সংস্থার সদস্যবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। ‍আজ বুধবার সকালে টংভাঙ্গা কালিবাড়ী শ্মশানে অধ্যক্ষ মিন্টু চন্দ্রের মরদেহ দাহ করা হয়।
 
আলহাজ সমশের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল বলেন, হাতীবান্ধার উজ্জ্বল নক্ষত্র মিন্টু চন্দ্রের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।
 
হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জরুল ইসলাম মোর্শেদ বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এরূপ মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
 
মানববন্ধনে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি এলাকার একজন কৃতী সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
 
উল্লেখ্য, গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়াসংলগ্ন চারতলা এলাকার নিজ বাসা ‘স্বপ্ন নিবাস’ থেকেই নিখোঁজ হন সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ ৯ দিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। ২৮ দিন পর সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বেরন এলাকার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬ খণ্ডে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এমএসএম / জামান

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার