ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জে দুই যুবক খুন


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৪:৩৯
ঢাকার কেরানীগঞ্জে ছুড়িকাঘাতে সাগর (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা পূর্বপাড়া কলেজ ভিটি এলাকার ফারুক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর মুন্সীগঞ্জের লৌহজং পালগাঁও এলাকার রিপন মোড়লের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সাথে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় রবিন মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
অপরদিকে গত রবিবার  রাত দশটায় কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিন (৪০) নামে এক যুবককে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আব্দুল্লাহপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। সে এলইডি বাল্বের ব্যবসা করতো। রাতে তার ভায়রাভাই নাজিরের সাথে ভাওয়ার ভিটি এলাকায় এলইডি বাল্বের কারখানায় যাওয়ার পথে অজ্ঞাতরা গুলি ও এলোপাথাড়ি মারধর করে হত্যা করে।
 
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, আব্দুল্লাহপুর এলাকায় এলইডি বাল্ব ব্যবসায়ী শাহিনের মৃত্যু রহস্যজনক। তার বুকে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেটা গুলির চিহ্ন মনে হচ্ছে না। এছাড়া তার ডান হাতের কয়েকটি আঙ্গুল পুড়ে গেছে এবং ডান পাশের চোখ ঝলসানো রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।এড়াছাও  ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার