ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১২-২০২৩ রাত ৮:২৭

কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে রপ্তানিকারকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগের জন্য মার্কিন মুদ্রা ডলারে এই ঋণ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গঠিত ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ)’ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই ঋণ দেওয়া হবে।

গত রোববার এই ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অন্যদের মধ্যে নির্বাহী পরিচালক মো. আবুল বশর, অতিরিক্ত পরিচালক (এফএসএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম এবং এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও কবীর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন কারখানা তৈরি, কারখানা স্থানান্তর, কারখানার মানোন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ কেনা, কর্মীদের দক্ষ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ইত্যাদি কাজের উদ্দেশ্যে এই ঋণ গ্রহণ করা যাবে। রপ্তানিকারকরা ৫ মিলিয়ন থেকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ এই তহবিল থেকে ৫ থেকে ১০ বছর মেয়াদে ঋণ নিতে পারবেন। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত