এরিকসন-এর সিসিএন পুলের আওতায় আসলো গ্রামীণফোন
যেকোনো পরিস্থিতিতে নেটওয়ার্ক সচল রাখতে ও আরো শক্তিশালী করতে এরিকসন’র সর্ববৃহৎ ভয়েস চার্জিং কন্ট্রোল নোডস (সিসিএন) অপারেশনাল পুলের আওতায় চলে এসেছে গ্রামীণফোন লিমিটেড। এ প্রযুক্তি সমানভাবে নেটওয়ার্ক ট্রাফিক বিতরণ করে।এমনকি পিক আওয়ার বা উৎসবের সময়েও সেবার মান একই রকম নিশ্চিত করে। দুর্যোগের সময়ও নেটওয়ার্ক স্থিতিশীল থাকবে এবং গ্রাহকরা প্রতিকূল সময়েও তাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘আমাদের সব কাজের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা।প্রযুক্তিগত উৎকর্ষের বাইরে গিয়েও আমরা গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তাদের জন্য কনেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যা কিছু গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সেগুলোর সাথে গ্রাহকদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। এরিকসনের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে আমাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী আমরা।
এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘গ্রাহক-কেন্দ্রীকতা সমৃদ্ধ করার মাধ্যমে গ্রামীণফোন এই খাতে একটি নতুন শিল্প মান স্থাপন করেছে।সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে আমরা কানেক্টিভিটির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছি। এই পার্টনারশিপ উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ। আমাদের গ্রাহকরা যেন সবসময় কানেক্টেড থাকতে পারেন, সেজন্য শক্তিশালী, আরও বেশি স্থিতিশীল এবং ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্কের ভিত্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।
টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। বিগত ২৬ বছরে, যোগাযোগ ও কানেক্টিভিটি সেবাদানের ক্ষেত্রে দেশজুড়ে এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে গ্রামীণফোন। এখন প্রতিষ্ঠানটির বিশ্বের সর্ববৃহৎ প্রিপেইড অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টস আছে, যা গ্রাহকদের শক্তিশালী ও স্থিতিশীল নেটওয়ার্কের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ