ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সরকারের সন্ত্রাস দমনের সাফল্য বিশ্বের কাছে রোল মডেল


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১২-২০২৩ রাত ৯:১৯

গ্লোবাল ফোরাম ফর ভায়োলেন্স-ফ্রি সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশ ১১  ডিসেম্বর ২০২৩ তারিখে "বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবেলায় সাফল্য এবং অঞ্চল ও এর বাইরে নিরাপত্তার জন্য এর প্রভাব" শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারটি পরিচালনা করেন ড. নুরান নবী, কাউন্সিলম্যান,  মুক্তিযোদ্ধা এবং লেখক। ওয়েবিনারে, চারজন বিশিষ্ট প্যানেলিস্ট পেপার উপস্থাপন করেন। প্রথম উপস্থাপনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম "সন্ত্রাসবাদের উপর বাংলাদেশের জিরো-টলারেন্স নীতি: অঞ্চল ও তার বাইরের প্রভাব" বিষয়ে বক্তৃতা করেন। ড. ইসলাম যুক্তি দিয়ে উল্লেখ করেন যে শেখ হাসিনার শাসনামলে (২০০৯-বর্তমান) বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি ভারতের নিরাপত্তায় বিশেষভাবে অবদান রেখেছে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহীদের মোকাবেলা করে। ড. ইসলাম আরও উল্লেখ করেন  যে সন্ত্রাসবাদের বিষয়ে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সাহায্য করেছে।

 

দ্বিতীয় উপস্থাপনায়, ক্রিস ব্ল্যাকবার্ন, যুক্তরাজ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক, সন্ত্রাস দমন ও নিরাপত্তার উপর দৃঢ় জোর দিয়ে যুক্তি দিয়ে বলেছেন, বিএনপি, জামাত শাসনামলে বাংলাদেশের পাকিস্তানীকরণ হয়েছিল যা সমালোচনামূলকভাবে দেখা দরকার। তিনি বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রসারে ২০১৫  সালে একজন পাকিস্তানি কূটনীতিকের জড়িত থাকার কথাও উল্লেখ করেন।

 

তৃতীয় প্রেজেন্টেশনে নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এ বি এম নাসির পর্যালোচনা করেন কীভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি ব্যাখ্যা করেন  কিভাবে বিএনপি-জামাত শাসন আমলে বাংলাদেশের জনগণ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছিল। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বাংলাদেশ-মার্কিন নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার পরামর্শ দেন।

চতুর্থ উপস্থাপনায়, ব্রাসেলসের দক্ষিণ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পাওলো কাসাকা জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি যুক্তি দিয়ে উল্লেখ করেন যে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী ডোমেনে একটি রোল মডেল হয়ে উঠেছে যা আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

 

অবশেষে, ওয়েবিনারের মডারেটর, ড. নুরান নবী তাঁর সমাপনি ভাষণে বলেন  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সন্ত্রাস-প্রতিরোধে একটি যুগান্তকারী পরিবর্তন এসেছে।  তিনি আরও বলেন,  সন্ত্রাস দমনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো করছে।, ড. নবী আরও দাবি করেন যে সন্ত্রাসবাদ মোকাবেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ সাফল্য শুধু বাংলাদেশের নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নেই নয়,  এই অঞ্চলে এবং এর বাইরেও সাহায্য করছে। তিনি ঘোষণা করেন, বর্তমানে বাংলাদেশ সরকারের সন্ত্রাস দমনে সাফল্য বিশ্বের কাছে একটি রোল মডেল। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত