ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চিরচেনা রূপে শিবচর পৌর এলাকা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৬:১৩
দীর্ঘ লকডাউন শেষে মাদারীপুরের শিবচর পৌর এলাকার বাজারঘাট ঠিক যেন সেই পুরনো রূপেই ক্রেতা-বিক্রেতায় মুখরিত হয়ে উঠেছে। মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে প্রায় সেই পুরনো চিত্র। সরকারের বিভিন্ন রকম জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পরও মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা পালনে খুব বেশি প্রভাব পড়েছে বলে দৃশ্যমান হয়নি। বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশ কম লক্ষ্য করা গেছে।
 
কয়েকজন দিন মজুরের সাথে কথা বলে জানা যায় গরমের কারণে তাদের মাস্ক ব্যবহারে অনাগ্রহের কথা। তাদের ভাষ্যমতে, ‘ভাই করোনা আমাগো মতন গরিব মানুষের কাছে আইব না। আমরা শরীরের ঘাম ঝরাইয়া রুজি করি, বড়লোকগো কাছে করোনা যাইব আমাগো কাছে আইব না।‘
 
এছাড়া কয়েকটি মার্কেটে ঘুরে কিছু দোকান বন্ধ দেখা গেছে। স্থানীয়  কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ লকডাউনের কবলে পড়ে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন না দিতে পেরে দোকানপাট বন্ধ করে দিয়েছেন অনেকে। আবার কেউ কেউ অন্য পেশায় চলে গেছেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত