ধামইরহাটে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভা
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট কার্যালয়ে এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল, নাথন কুমার চৌকিদার, স্পন্সরশীর ও চাইল্ড প্রোটেকশন অফিসার প্রদীপ হাসদা, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, কাউন্সিলর মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, উজ্জল হোসেন. মোতারফ হোসেন প্রমুখ। বক্তাগণ ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত স্থানীয় সাংবাদিকগণ ওয়ার্ল্ড ভিশনের সমাজ পরিবর্তনে এসব জনকল্যাণকর কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। জাতীয় ও স্থানীয় পত্রিকায় ওয়ার্ল্ড ভিশনের এসব কর্মকান্ডে ব্যাপক হারে তুলে ধরায় এ সময় স্থানীয় সাংবাদিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান