ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ২০২৩ সালের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-১২-২০২৩ বিকাল ৬:২২

শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষ থেকে ভৈরবের বাঁশগাড়িতে “ডাঃ ইকবাল এডুকেশন ওয়ার্ল্ডে” ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের গত ১২ ডিসেম্বর সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান এবং শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মঈন ইকবাল, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সদস্য এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, ইয়াশনা পুজা ইকবাল, এইচ. বি. এম. লুৎফুর রহমান এবং শোয়েভ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, এইচ. বি. এম. জাহিদুর রহমান।   

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম খান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মজুমদার এবং ড. এ. এফ. এম. মফিজুল ইসলাম। 

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল বলেন, “সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে বাঁশগাড়িকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা, সততা ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়।

এছাড়াও অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত