ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলালিংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর বিশেষ চুক্তি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৪:১৫

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইটি ম্যানেজমেন্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা ফোরজি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্লেক্সিবেল পেমেন্ট প্ল্যান, মূল্যছাড় ও ইএমআই-সহ বিভিন্ন সুবিধা পাবেন। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলালিংক-কে সহযোগিতা করবে। এর ফলে বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা আরও সহজে স্মার্টফোন কিনে এর দ্রুততম ফোরজি ও বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। 

বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস্‌ ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “বাংলালিংক এখন দেশের সবচেয়ে দ্রুত গতির ফোরজি সেবা প্রদান করছে। আমাদের লক্ষ্য হল ফোরজি-এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদেরকে ‍ডিজিটাল অভিজ্ঞতা দিয়ে যাওয়া। আমাদের সম্মানিত বিটুবি এন্টারপ্রাইজ গ্রাহকদের স্মার্টফোনের চাহিদা পূরণের লক্ষ্যে জেনেক্স-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে আমরা তাদেরকে উন্নত মানের ফোরজি হ্যান্ডসেট দিয়ে বিভিন্ন ডিজিটাল সল্যুশন ব্যবহারের সুযোগ করে দিতে পারব।”

জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সালাহউদ্দিন নাসির বলেন, “এই চুক্তির মাধ্যমে বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোরজি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে বাংলালিংক দেশের ৪ কোটিরও বেশি গ্রাহকের পছন্দের ডিজিটাল অপারেটরে পরিণত হয়েছে। আমাদের এই চুক্তির ফলে বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী পেমেন্ট মডালিটি বেছে নিয়ে স্মার্টফোন কিনতে পারবেন।” বাংলালিংক-এর কর্পোরেট অফিস টাইগার্স ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সালাহউদ্দিন নাসির আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, জেনেক্স ইনফোসিস লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার মো. রেজওয়ানুল হক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম