ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৩:৩১

প্রতিভাবান খেলোয়ার তৈরি করতে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। সোমবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার বক্তব্যে বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন করা যায়।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এহতাশামুল আলম, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, ফুটবল অ্যাসোসিয়নের সভাপতি অধ্যাপক একেএম দেলোয়ার হোসেন মুকুল, সহ-সভাপতি হাবিবুর রহমান ভুলু।

উদ্বোধনী দিনে চরনিলক্ষীয়া বনাম দাপুনিয়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী দিনের খেলাটিকে ঘিরে মাঠে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক ছিল। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত