জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর বিজ্ঞান মনস্ক বুদ্ধিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। পরে জেলা প্রশাসক শাহেদ পারেভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন-এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামানের নেতৃত্বে কারা পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান