ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১২-২০২৩ বিকাল ৫:৩২

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান জবি উপাচার্য। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন,ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, কর্মকর্তা ও কর্মচারীরা। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেন সবাই৷

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী