রাজধানীর মোহাম্মদপুরে মোবাইলের দোকানে আগুন নিহত ১
রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় একটি মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শফিক (৬০) তার গ্রামের বাড়ি ভোলা। ১৬ ডিসেম্বর রাত নয়টার সময় মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা ।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত আটটায় আহত অবস্থায় ওই ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ভোলা টেলিকম নামে একটি দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শফিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি ঢাকা উদ্যান এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রামকেশব গ্রামে।
ঢাকা উদ্যানে মোবাইলের দোকানে আগুন লাগায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান বলেন, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied