ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিজয়ের কাঙ্খিত লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ২:২

নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ বলেছেন, বিজয়ের কাঙ্খিত লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর প্রায় সব স্বাধীন দেশেরই আছে স্বাধীনতা দিবস। কিন্তু বিজয় দিবস নামে বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত এবং বিপুল গৌরবমন্ডিত দিন সব জাতির ইতিহাসে নেই, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে স্বাধীনতা ঘোষণার পর সফলভাবে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন সব জাতিকে করতে হয়নি। বাঙালি জাতি সেই অনন্য সাধারণ কাজটি করেছে বলেই তাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম। শত বছরের ইতিহাসে বাংলাদেশের গণমানুষের সবচেয়ে বীরত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় রচনা করেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। শুধু রক্তক্ষয়ী যুদ্ধ তো নয়, বাঙালি প্রাণপণ যুদ্ধের মাধ্যমে শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে সেই যুদ্ধে বিজয় অর্জন করেছে। অঞ্চলভিত্তিক খন্ড যুদ্ধজয়ের দু-একটা দৃষ্টান্ত অতীতে থাকলেও ভাষাভিত্তিক বাঙালিত্বের পরিচয়ে এবং বাঙালি জাতীয়তার ভিত্তিতে এমন শৌর্য-বীর্যময় বিজয় লাভ বাঙালির জাতীয় জীবনে আগে কখনো ঘটেনি। ১৯৭১ সালের এ যুদ্ধ ছিল এক অসম যুদ্ধ, ভোট যুদ্ধে জয়ী শান্তিকামী নিরস্ত্র বাঙালির ওপরে যুদ্ধবাজ পাকিস্তানি সামরিক শাসকের চাপিয়ে দেওয়া একতরফা যুদ্ধ। যুদ্ধবিমুখ নিরস্ত্র বাঙালির ঐক্যবদ্ধ শক্তি, সাহসিকতা ও প্রবল দেশপ্রেমের কাছে আধুনিক যুদ্ধবিদ্যায় পারদর্শী পাকিস্তানি সৈন্যের পরাজয় ও আত্মসমর্পনের মধ্য দিয়ে বাঙালির বিজয়। বিজয়ের কাঙ্খিত লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে মুক্তিযুদ্ধের চেতনাকে চর্চার আহবান জানান।

শনিবার সকাল ১১টায় নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এর নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আদালত চত্তরে বিজয় র‌্যালী শেষে শহিদ ব্যধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা জজ আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এর সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসউদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বেগম নওরিন মাহবুবা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আশরাফুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামস্, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইমুন আল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তনিমা রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান, শিক্ষানবিস সহকারী জজ সানজানা হক, শিক্ষানবিস সহকারী জজ মো. শাফউল আলম, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বাদল চন্দ্র, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের  নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নুরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মাহাতাফ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ডিসপাস সহকারী সাদ্দাম হোসেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ