ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

এবার সাইকেলে ভারত ভ্রমণে যাচ্ছে কাপ্তাইয়ের বীর কুমার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ২:৫৫
বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমন শেষ করার পর এবার দেশের বাইরে ভ্রমণে যাচ্ছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সন্তান বীর কুমার তনচংগ্যা। এবার তার গন্তব্য ভারত। রোববার (১৭ ডিসেম্বর) সকালে বেনাপোল বর্ডার থেকে যাত্রা শুরু করেন তিনি।
 
ভ্রমণের পাশাপাশি তিনি রক্ত দান, জলবায়ু পরিবর্তন এবং মাদকবিরোধী জনসচেতনতা বার্তা দিয়ে থাকেন। এবারও তিনি পুরো ভারতে বাইসাইকেলে নিয়ে ভ্রমণে সেই বার্তাই দিবেন। তিনি প্রথমেই ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্রমণ যাত্রা শুরু করবেন।
 
বীর কুমার তঞ্চঙ্গ্যার মা কুশিক্কো তঞ্চঙ্গ্যা গৃহিণী ও বাবা সুশীল তঞ্চঙ্গ্যা রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা। তাঁরা পেশায় কৃষি কাজ করেন। তিনি ছোটবেলা থেকে একজন ভ্রমণপিপাসু। সাইকেলে ভ্রমণ করতে ভালোবাসেন। ২০২১ সালে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
 
বীর কুমারের ভারত ভ্রমণের জন্য সাইকেল স্পন্সর করেছে পানাম সাইকেল ইন্ডাস্ট্রিস লিমিটেড। আর আর্থিকভাবে সহযোগিতা করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং।
 
ভারতে ভ্রমণের বিষয়ে বীর কুমার বলেন, আমার এ স্বপ্নময় ভ্রমণের জন্য যারা শুরু থেকেই পাশে আছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, সবাই এভাবে পাশে থাকবেন যাতে আমি ভ্রমণের মাধ্যমে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারি। আর সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে ভ্রমণটা শেষ করতে পারি।’
 
উল্লেখ্য এর আগে বীর কুমার বাংলাদেশের দীর্ঘতম রোড টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেন। বাংলাদেশের ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণ করতে তার চলতি বছরের ৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত মোট ৪০ দিন সময় লেগেছিল।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু