ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ৪:১৭

দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার, অর্থাৎ কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবি পিএলসি’র কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ব্র্যান্ড হিসেবে ইউসিবি’র জন্য কার্যকরী ও অর্থপূর্ণ যোগাযোগ নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান দু’টি একসাথে কাজ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামীতে ইউসিবি’র বাজার সুনাম ও অবস্থান সুসংহত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে ১৯৮৩ সালের মাঝামাঝি সময়ে নিজেদের যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বিগত দশকগুলোতে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে দেশের অন্যতম ফার্স্ট-জেনারেশন ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে।দেশজুড়ে অসংখ্য শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহক-কেন্দ্রিক সুবিধা চালু, উদ্ভাবনী চর্চা, সেবার অনন্য প্রয়োগ ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান অর্জন করেছে। এই সাফল্যকে আরো উন্নত মাত্রা দানের লক্ষ্যে এবার শীর্ষস্থানীয় কমিউনিকেশন এজেন্সি ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস’র সাথে হাত মিলিয়েছে ইউসিবি পিএলসি।

এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ইউসিবি পিএলসি’র সার্বিক ব্র্যান্ড পোর্টফোলিও নিয়ে কাজ করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। ইউসিবি’র লক্ষ্য ও যোগাযোগ খাতের পরিবর্তনশীল ধারার সাথে সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল তৈরি থেকে শুরু করে কার্যকরীভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে ইউসিবি’কে জনসাধারণের আরো কাছাকাছি নিয়ে যেতে এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন আবুল কালাম আজাদ এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরী।স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান; ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেপ্যুটেশন ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর  হোসেন শাহরিয়ার।

উল্লেখ্য, ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস দেশের প্রথম সারির কমিউনিকেশন এজেন্সি, যেটি ট্র্যাডিশনাল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে কার্যকরী পন্থায় কন্টেন্ট সমন্বয়ের মাধ্যমে এন্ড-টু-এন্ড কম্যুনিকেশন সল্যুশন তৈরির মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানেসমূহের বাজার সুনাম ব্যবস্থাপনা ও বিকাশের লক্ষ্যে একাগ্রে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

Sunny / এমএসএম

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম