ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে যাত্রা শুরু করলো শীর্ষস্থানীয় ইউরোপীয়ান ব্র্যান্ড কালে সিরামিকস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ৪:২৪

বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ বাংলাদেশে নিয়ে এসেছে তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক কালে সিরামিকস।

রোববার ঢাকার বনানীর তাজওয়ার সেন্টারে একটি অনুষ্ঠানে উচ্চ মানসম্পন্ন টাইলস এবং স্যানিটারিওয়্যার সামগ্রী নিয়ে যাত্রা শুরু করে কালে সিরামিকস বাংলাদেশ। ইউরোপের তৃতীয় বৃহত্তম এই সিরামিক প্রস্তুতকারক এখন থেকে বাংলাদেশে স্যানিটারিওয়্যারের পাশাপাশি কালেসিন্টারফ্লেক্স, ইতালীয় মার্বেল এবং রয়্যাল মার্বেল সিরিজসহ তাদের প্রিমিয়ার টাইলসগুলো সরবারহ করবে।

ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশে কালের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন।

এসময় তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করেন।

কালে সিরামিক বাংলাদেশের সিরামিক শিল্পে ঐতিহ্য, উদ্ভাবন এবং স্থায়িত্বের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের প্রতীক। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার ও বাড়ি-মালিকদের টাইলস ও স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী ও কালে এর লোকাল পার্টনার দেওয়ান সাজিদ আফজাল বলেন, "বাংলাদেশে পোর্সেলিন টাইলস ও স্যানিটারিওয়্যারের মার্কেটে কালেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে মিল রেখে আমরা পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে আমরা বরাবর নিবেদিতপ্রাণ। কালের ইপিডি সার্টিফিকেশন নিঃসন্দেহে স্থপতিদের ও নকশাকারদের জন্য যুগান্তকারী মাত্রা যোগ করবে।” কালের তুরস্কের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার ও বাথরুম ফিটিংস ক্যাটাগরিতে সাড়ে চার হাজারেরও বেশি আকর্ষণীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর দুই শতাধিক নতুন পণ্য আনে প্রতিষ্ঠানটি। ৮৬টি দেশে বিস্তৃত এই কোম্পানিটি বিশ্বের সিরামিক শিল্পে আস্থার এক অন্য নাম। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম