ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এখন থেকে কৃষি ব্যাংকের গ্রাহকরাও ‘অ্যাড মানি’ করতে পারবেন বিকাশ-এ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:২৮

এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) গ্রাহকরাও যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে ‘অ্যাড মানি’ সেবা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই এই সুবিধা উপভোগ করতে পারবেন। এ নিয়ে দেশের ৪৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে নিমেষেই টাকা এনে দেশের সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ।

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিয়ে দেশের মানুষ, বিশেষ করে কৃষি খাতের সাথে যুক্ত জনগোষ্ঠীকে আর্থিক সেবা দিতে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে কোনো চার্জ ছাড়াই কৃষি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ-এ টাকা আনতে পারা ও খরচ করার সুবিধা গ্রাহকদের মূল্যবান কর্মঘণ্টা বাঁচাবে।

বিকাশে টাকা আনতে প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েব পোর্টাল (https://ib.krishibank.org.bd) ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। 

অন্যদিকে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন হতে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগোতে ট্যাপ করে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর টাকার পরিমাণ উল্ল্যেখ করে এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বিকাশে ‘অ্যাড মানি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি প্রদান, অনুদান পাঠানো, বীমা-র প্রিমিয়াম পরিশোধ, সেভিংস সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে।

‘অ্যাড মানি’ এবং বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে ‘বিকাশ টু ব্যাংক’ সেবার ফলে ব্যাংকের সাথে গ্রাহকদের লেনদেন আরো স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশে টাকা আনতে পারছেন, আবার দরকার হলে বিকাশ থেকে ব্যাংকেও টাকা জমা করতে পারছেন যা তাদের দৈনন্দিন লেনদেনে দিয়েছে আরো স্বাধীনতা ও সক্ষমতা। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত