ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত ১১


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৩২
১৮ ডিসেম্বর সোমবার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের কাওটাইল ঋষিপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 
 
দগ্ধরা হলেন- একই পরিবারের সদস্য উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। অন্যরা হলেন- প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫), তারা রানী (৩৫) তাপশ (৩০) রাখি রানী (৩২) নিঝুম (২৯)টিটু চক্রবর্তী( ৩৮)। এ ঘটনা নিঝুম ও পিনাক চক্রবর্তীর অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তার পরিবার।
স্থানীয়রা জানান সোমবার সকাল সাড়ে ৯টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কাওটাইল ঋষিপাড়া এলাকার বিমল ঠাকুরের ৪তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। নিচতল বিমল ঠাকুরের চারতলা ভবনের বিল্ডিং এর ছাদ ফাটল ধরেছে। বিমল ঠাকুরের ছেলে দীপার চক্রবর্তী নেশাগ্রস্ত তিনি নেশা খেতে টাকা না পেয়ে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দেন।
উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানি রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়েছে। দ্রুত দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে আহত ১১ জনের একটি তালিকা তৈরি করে নিয়ে যান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এছাড়াও কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ঘটনাস্থান পরিদর্শন করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান