ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

'ঈগল' প্রতীক পেলেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৪১
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু  ঈগল প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ ঘোষণা পাবার পর তারেক শামস খান হিমু গণমাধ্যম'কে বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কায়ছারুল ইসলাম মহোদয়'কে। খুবি সুন্দর পরিবেশে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। আমি আামার নির্বাচনি এলাকা প্রিয় নাগরপুর-দেলদুয়ার বাসীর উৎসাহ উদ্দীপনায় স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ ঈগল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছি। আশাকরি আগামী (৭ জানুয়ারি) ২০২৪ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে সাধারণ জনগনের ভাগ্যে বদলের সুযোগ করে দিবে। এবং টাঙ্গাইল জেলা প্রশাসক ও এসপি মহোদয়ে'র কাছে আমার চাওয়া যেনো খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে সাধারণ জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। 
 
উল্লেখ্য; ২১ নভেম্বর তিনি নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন। নৌকা প্রতীক না পেয়ে ৩০ নভেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেন। পরবর্তীতে তার স্বতন্ত্র মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ১৩ ডিসেম্বর তার স্বতন্ত্র মনোনয়ন ফিরে পান।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা