ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টফিতে বাংলাদেশের খেলা দেখে বিকাশে পাবেন ক্যাশব্যাক*


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১২-২০২৩ বিকাল ৬:৪৭

দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলি ম্যাচ।    


টফিতে খেলা দেখতে বিকাশের মাধ্যমে সাবস্ক্রাইব করলে সকল ক্রিকেটপ্রেমী পাবেন ১০% ক্যাশব্যাক। ক্যাশব্যাকের পরে, সাবস্ক্রিপশনে এক দিনের জন্য আঠারো টাকা ও সাত  দিনের জন্য ৪৫ টাকা খরচ হবে।   

বাংলাদেশ ও নিউজিল্যান্ড তাদের ওয়ানডে সিরিজ শুরু করেছে ১৭ ডিসেম্বর ডুনেডিনের ওটাগো ওভাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ সময় ভোর ৪টায়। এরপর, দ্বিতীয় ওডিআই ম্যাচ নেলসনের স্যাক্সটন ওভালে, ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তৃতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ার-এর ম্যাকলিন পার্কে্, ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় দুইটি ওয়ানডে ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭ ডিসেম্বর,  নেপিয়ারে। শেষ দুইটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে  ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে। সবগুলি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা দশ মিনিটে।


টফি তার ব্যবহারকারীদের উন্নত মানের স্পোর্টস কন্টেন্ট দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। সহজে উন্নত মানের খেলা দেখানোর এই প্রচেষ্টা দর্শকদের প্রতি টফির প্রতিশ্রুতির উদাহরণ। এর ফলে সকল ক্রিকেট অনুরাগী সহজেই এই সফরের সকল ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।   


টফি-এর ডেপুটি মার্কেটিং ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী, বলেন, “টফির মাধ্যমে আমরা বাংলাদেশে খেলা সম্প্রচারকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, দর্শকদের নিজেদের মতোন করে খেলা দেখার সুযোগ প্রদানের মাধ্যমে খেলাধুলাকে আরও উপভোগ্য করা। এই বিশেষ লাইভ স্ট্রিমিং দর্শকদের প্রতি, বিশেষ করে টাইগার ভক্তদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। প্রত্যেক ক্রিকেট অনুরাগীর জন্য রিয়েল এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও সকলের কাছে উন্নত মানের বিনোদনের কন্টেন্ট পৌঁছে দিতে আমরা  প্রতিশ্রুতিবদ্ধ।”    


অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://toffeelive.com/home

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত