হরিনাকুন্ডু পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের একটি পুকুর থেকে মছিরণ নেছা (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত দিদার আলী মন্ডলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুরে ওজু করতে গিয়ে পানির মধ্যে পড়ে যান। সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য রিপন হোসেন জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুনেছি তিনি ভোরে নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়েছিলেন। পরে সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা।
হরিনাকুন্ডু থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা করা হচ্ছে পুকুরের পানিতে পড়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই মহিলা মারা গেছেন। তবুও মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী