দৌলতখানে আওয়ামী লীগ প্রার্থী মুকুল'র নির্বাচনী প্রচারণা শুরু
আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নির্বাচনী আসন ১১৬ ভোলা-২(দৌলতখান- বোরহানউদ্দিন) এর নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য আলী আজম মুকুল।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলার তার নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় দৌলতখানা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনজুর আলম খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাই চেয়ারম্যান আইনুন নাহার বিনু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, শহি সরোয়ার ভুট্টু তালুকদার,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied