খানসামায় আধুনিক মাছ চাষে প্রশিক্ষণ অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বি,আর,ডি,বি প্রশিক্ষণ কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জানা গেছে,২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার তালিকাভুক্ত মৎস্য চাষীদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষনে আধুনিক মাছ চাষে খাদ্য-পানি ব্যবস্থাপনায় সার্বিক আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। এছাড়াও আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মামুন সরকার ও সংশ্লিষ্ট মাছ চাষীগণ।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় আধুনিক মাছ চাষে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষক।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন