ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

হরতাল সফলে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, আটক ৭ জন নেতাকর্মী


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ১:২৫
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু'র নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে  একটি মিছিল নাগরপুর সদর বাজার, বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল আরিচা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল হতে গ্রেফতারকৃত নেতারা হলো উপজেলা যুবদল সদস্য জি.এস সাদিকুর রহমান বাদল, মোহাম্মদ শরিফুল হক সবুজ, মো. রাকিবুল ইসলাম রাগবির, মোহাম্মদ সেলিম মিয়া, ভাদ্রা ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জাহিদ মিয়া, মো. আলী হোসেন সহ মোট ৭ জনকে আটক করে নাগরপুর থানা পুলিশ। কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক সংক্রান্ত তথ্য প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
 
এদিকে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনু্যায়ী সকল আন্দোলন কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে নাগরপুর উপজেলা বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে এবং মামলা না থাকা স্বত্বেও অনেক পদধারী নেতা কর্মসূচি পালনে অনিহা দেখাচ্ছে। ঠিক এই সময়ে আন্দোলনের হাল ধরতে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনের জনপ্রিয় নেতা টাঙ্গাইল জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নাগরপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু মামলা মাথায় নিয়ে তার নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদল নেতৃবৃন্দরা এই বিক্ষোভ মিছিল করেছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন