ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চার মাস পর খুলনায় সর্বনিম্ন মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ১:১০

চার মাস পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে মৃত রোগি নড়াইল জেলায় বসবাসকারী। ফলে খুলনা জেলায় বসবাসকারী কোনো রোগীর মৃত্যু হয়নি আজ। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের ১ এপ্রিল খুলনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৮ আগস্ট খুলনার দুটি হাসপাতালে ২ নারীর মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নড়াইলের লোহাগড়ার অন্তরা (২২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন, যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় ২ জন ভর্তি হন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। তার মধ্যে ৯ জন পুরুষ আর ১১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে ৪৬ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। আইসিইউতে ৩ জন এবং এইচডিইউতে ৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা