ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-১২-২০২৩ বিকাল ৫:২
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার মামলায় হযরত আলী বিপ্লব ওয়াসী (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মিনাবাজার (রুপার খামার) নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 
থানা পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর থানার নাশকতার একটি মামলায় ওয়াসীকে গ্রেফতার করা হয়েছে। পরে বুধবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। 
জানা গেছে, গ্রেপ্তারকৃত হযরত আলী বিপ্লব ওয়াসী উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এবং তিনি উপজেলার কৃষকদলের রাজনীতির সাথে জড়িত।  
গ্রেফতার হযরত আলী বিপ্লব ওয়াসীর স্ত্রী মৌরিন সরকার বলেন, রাত ১০ টার দিকে বাড়ির পাশ থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছি। আমার স্বামীর নামে কোনও মামলা নেই। তিনি বিএনপির রাজনীতির সমর্থক হলেও রাজনীতিতে সক্রিয় নন বলে তিনি দাবী করেন। 
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির