ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হলেন প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ১:১৪

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (গ্রেড-১) প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা। বুধবার (১১ আগস্ট) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ ও উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত, ডেপুটি রেজিস্ট্রার ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) একেএম আনিস উদ দৌলা, ডেপুটি ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. হাবিবুর রহমান ও পাবলিকেশন ম্যানেজার শামীম আরা।

প্রফেসর ড. মোল্লা ১৯৮৮ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে প্রভাষক হিসেবে কুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন।

তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে আরএফঅ্যান্ড মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং বিষয়ে রেকর্ডসংখ্যক রিসার্চ পাবলিকেশন লিখে ও প্রকাশ করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কুলবাডিয়া গ্রামে।

এমএসএম / জামান

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা