ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে প্রধানমন্ত্রীর উপহারের নৌ অ্যাম্বুলেন্সটি পড়ে আছে অযত্ন-অবহেলায়


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ১:১৫
ভোলার দৌলতখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্বাস্থ্য বিভাগকে দেয়া একটি নৌ অ্যাম্বুলেন্স অযত্ন আর অবহেলায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছ। ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২০১৮ সালে নৌ অ্যাম্বুলেন্সটি দৌলতখান উপজেলার স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়।
 
দৌলতখানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি চর। চরগুলোর মধ্যে ভবানীপুর ইউনিয়নের চরহাজারি, হাজীপুর ও মদনপুরে রয়েছে জনবসতি। মূল ভূখণ্ডের সাথে চরাঞ্চলবাসীর যোগাযোেগের মাধ্যম হচ্ছে নৌকা বা ট্রলার। ফলে জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে চিকিৎসার  জন্য রোগী আনা-নেয়ার প্রয়োজনে অনেক সময় লেগে যায়। কখনো  কখনো  জরুরি  প্রয়োজনে প্রসূতি বা মুমূর্ষু রোগী পরিবহন অসম্ভব হয়ে পড়ে। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় ঘটে যায় অকালমৃত্যুর মতো ঘটনা। তাই এসব চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি নৌ অ্যাম্বুলেন্সের। তাদের এই যোক্তিক দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ আলী আজম মুকুলের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি নৌ অ্যাম্বুলেন্স দৌলতখান উপজেলার চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
 
২০১৮ সালের ৭ নভেম্বর ভোলার তৎকালীন সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের হাতে আনুষ্ঠানিক ভাবে নৌ অ্যাম্বুলেন্সটির প্রতীকী চাবি তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন।
     
উদ্বোধনের পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও এখানকার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অদ্যাবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এই নৌ অ্যাম্বুলেন্সটি জনগণের বিন্দুমাত্র প্রয়োজনেই আসেনি। বরং দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে সরকারের মূল্যবান সম্পদটি।
 
এলাকাবাসী জানান, দৌলতখানের চরাঞ্চলবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মূল্যবান উপহার নৌ অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পরপরই দৌলতখান থানার পূ্র্বপাশে পাতার খালে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। কখনো পানির নিচে তলিয়ে থাকে আবার কখনো পানির উপরে ভাসমান দেখা যায়। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন প্রায় নষ্ট  হয়ে গেছে। নৌ অ্যাম্বুলেন্সটি দিয়ে কখনো কোনো রোগী আনা-নেয়া করতে দেখেননি বলে জানান তারা।
 
এ বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, নৌ অ্যাম্বুলেন্সটি চালানোর জন্য রাজস্ব খাতের নিয়োগকৃত কোনো ড্রাইভার নেই। এছাড়া জ্বালানি খরচের জন্যও কোনো বরাদ্দ না থাকায় নৌ অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নৌ অ্যাম্বুলেন্সটি যে মহৎ উদ্দেশ্যে দেয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক করে যেন চরাঞ্চলবাসীর কল্যাণে ব্যবহার করা হয়-  এ দাবি জানান এলাকাবাসী।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান