ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ভোলায় প্রণোদনার বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাসি


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ১২:১৭

ভোলার দৌলতখানে ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় ৭ হাজার ৩০০ জন কৃষককের মধ্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন ফসলের আবাদ করতে শুরু করেছেন কৃষকরা। বীজ ও সার কিনতে না হওয়ায় তাই হাসি ফুটেছে কৃষকের মুখে।

গত বুধবার দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায় এবার সরকারি প্রণোদনার আওতায় রবি মৌসুমে ৩ হাজার ৮০০ জন কৃষককের মধ্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। বোরো উফশী ধান ২ হাজার ৫০০ জন কৃষকে দেওয়া হয়েছে। এবং বীজ সহায়তা বোরো হাইব্রিড ১ হাজার প্রনোদনার মধ্যে- বীজ ও সার দেওয়া হয়েছে কৃষককে। 

এছাড়া সরিষার বীজ, ভুট্টার বীজ, সূর্যমুখী ফুলের বীজ, চিনা বাদামের বীজ, মুগ ডালের বীজ, খেসারী ডালের বীজ, গমের বীজ, সার সহ কৃষককে দেওয়া হয়েছে।

চরখলিফা ইউনিয়নের কৃষক শাজাহান সরকার বলেন, উপজেলা কৃষি অফিস থেকে সরিষার বীজ ও সার পেয়েছিলাম। এবার এক বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ভালো ফলন পেয়েছি।

উত্তর জয়নগর ইউনিয়নের কৃষক মোঃ মনির বলেন, ধান কাটার পরে চাষ ছাড়াই জমিতে সরিষা বপন করা যায়। সরিষা ‍উৎপাদনে খরচ খুবই কম আর সময়ও কম লাগে। সরকারি সার ও বীজ পাওয়ায় আমাদের এলাকায় সরিষা চাষ বেশি হচ্ছে। সরকার আমাদের মতো সাধারণ কৃষকদের জন্য সদয় হয়েছেন। 

চরখলিফা ইউনিয়নের কৃষক মোঃ আলাউদ্দিন বলেন, এবছর কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখী ফুলের বীজ ও চাষের জন্য সার পেয়েছি। ১ বিঘা জমিতে সূর্যমুখীর ফুল চাষ করেছি। আশা করছি ফলন ভালো হবে।

সৈয়দপুর ইউনিয়নের কৃষক মোঃ মিন্টু মিয়া বলেন, প্রণোদনার বীজ ও সার পেয়েছি। এবছর আমি ধান চাষ করেছি। বিগত বছর আমি আমার জমিতে চাষাবাদে তেমন কোন ফলন পাইনি এবার কৃষি প্রণোদনা পেয়ে আশাবাদী ভালো ফলন পাবো।

একই ইউনিয়নের সোলাইমান, নজরুল, লাল মিয়া, মোঃ কামাল, মোঃ নাছির মতো অনেক কৃষক এবছর সরকারি প্রণোদনা প্রাপ্ত বীজ থেকে সরিষার আবাদ করেছেন।

উপজেলার বেশির ভাগ ইউনিয়নে কৃষকরাও গম, সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, মুগ, মসুর, ধানসহ বিভিন্ন আবাদ করছেন।

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা বলেন, প্রণোদনায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। গতবছর সরিষা ও গম আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর বলেন, ভোলায় জেলা জুড়ে ৮০ হাজার ৫৯০ জন কৃষক ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রণোদনায় কৃষকরা বিভিন্ন ফসলের বীজ ও সার পেয়েছেন। ইতোমধ্যে কৃষকরা এসব বীজ দিয়ে মাঠে চাষাবাদ করছেন। বিনামুল্যে এসব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হয়েছেন। আগামীতে এসব ফসলের আবাদ আরো বাড়বে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ