ভোলা-২ আসনে নৌকার পক্ষে আ.লীগের ব্যাপক প্রচারণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, আলী আজম মুকুলের পক্ষে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে ঐক্যবদ্ধভাবে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে, নৌকার প্রার্থী আলী আজম মুকুলকে সাথে নিয়ে। বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, দৌলতখান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, বোরহানউদ্দিন উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাফর উল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন। তারা দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোট চাইছেন।
এসময় বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ভোলা-২ আসনের দুইবারের সংসদ সদস্য জননেতা আলী আজম মুকুল এমপি, তৃতীয়বারের মতো নৌকার প্রার্থী হওয়ায়।
দৌলতখান-বোরহানউদ্দিনে আনন্দের জোয়ার বইছে। দৌলতখান-বোরহানউদ্দিনে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং জনপ্রতিনিধিরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। দৌলতখান ও বোরহানউদ্দিনের উন্নয়নে গত দশ বছরে যে উন্নয়ন করেছেন, তা বিগত ৪০ বছরে কেউ করতে পারে নাই। দৌলতখান-বোরহানউদ্দিনের মানুষ ৭ জানুয়ারি তারিখের অপেক্ষায় মুখিয়ে আছে। এই জনপদের মানুষ জননেতা আলী আজম মুকুলকে ভোট দিয়ে আবারও এমপি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছে। আর জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন। আর জননেতা আলী আজম মুকুল বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার মন্ত্রী হবে বলে আমরা বিশ্বাস করি।
দৌলতখান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর বলেন, মুকুল ভাইয়ের প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার কারণেই, গত দশ বছরে দৌলতখান-বোরহানউদ্দিনে ব্যাপক উন্নয়ন করেছে। তার কারণে দৌলতখান-বোরহানউদ্দিনে এখন আর মেঘনার ভাঙন নেই, বেড়িবাঁধ হয়েছে। দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলা-২ আসনে শান্তির জনপদে রুপ নিয়েছে। তাকে আবারও নৌকার প্রার্থী করায় জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied