ওয়ালটন পণ্য কিনে ২০০% ক্যাশ ভাউচার পেলো রাঙ্গুনিয়ার বাসিন্দা মোঃ নাসির
ব্যাপক উৎসবের আমেজে দেশব্যাপী চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ । এর আওতায় এবার ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশভাউচার পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি গত ৪ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারজাট শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশ ভাউচার উপহার পেয়েছেন। তিনি পেশায় রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর শিক্ষক।
এদিকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রোয়াজারজাট শাহ আমানত ইলেকট্রনিক্স শোরুমে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ নাসির উদ্দীন এর হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এসময় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি বদিউল হাই লিটন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ সেলিম, রোয়াজারহাট শাহ আমানত ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ লোকমান তালুকদার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
ক্যাশ ভাউচার হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত মোহাম্মদ নাসির উদ্দীন জানান, এরকম একটি ক্যাশ ভাউচার সুবিধা পাওয়া ভাগ্যের ও আনন্দের বিষয়। জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের হাত থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি দারুণ খুশি। ওয়ালটন আমাদের দেশীয় পণ্য। দামে সাশ্রীয়; মানেও অনন্য। ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ।
চিত্রনায়ক আমিন খান বলেন ইতোমধ্যে ওয়ালটনের পণ্যসমূহ সারাদেশের মানুষের কাছে আলাদা গ্রহণ যোগ্যতা পেয়েছে। ওয়ালটন গ্রাহকদের শুধু আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্যই তুলে দিচ্ছে না; সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা প্রদানেও বদ্ধপরিকর। এ সময় দেশে উৎপাদিত ওয়ালটন পণ্য কিনে দেশের অর্থনীতিকে সচল রাখতে অনুরোধ জানান আমিন খান।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied