ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিরামপুরে রেললাইনে নাশকতার চেষ্টা, আনসার সদস্যের মাফলারের নিশানায় রক্ষা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৪:২৩
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেললাইনের ওপর কংক্রিটের স্লিপার, বাঁশ ও গাছের ডাল রেখে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। 
 
রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূর। রাতে এক সহকর্মীকে নিয়ে রেললাইন পাহারায় ছিলেন আনসার সদস্য ইফতেখার রহমান। হঠাৎ কিছুটা দূরে রেললাইনের ওপর আগুন জ্বলতে দেখেন তিনি। কাছে গিয়ে দেখেন রেললাইনের ওপর আড়াআড়িভাবে ফেলে রাখা কংক্রিটের স্লিপার। রেললাইন ও স্লিপারের সঙ্গে দড়ি দিয়ে বাধা বাঁশ ও গাছের লম্বা ডাল। এর ওপরে শুকনা কচুরিপানার স্তূপ। এরই মধ্যে শুনতে পান ট্রেনের হুইসেল। তৎক্ষণাৎ তিনি গলা থেকে মাফলার খুলে এক হাতে নিয়ে নিশানা ওড়ান। আর অন্য হাতে টর্চলাইট জ্বালিয়ে ট্রেন থামানোর সংকেত দিতে থাকেন। একপর্যায়ে পকেট থেকে বাঁশি বের করে সজোরে বাজাতে থাকেন তিনি। ট্রেন থেমে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনে থাকা শত শত যাত্রীর জীবন।
 
গতকাল রাত পৌনে ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাহানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।ইফতেখার রহমান (৪৬) বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে আনসার ও ভিডিপির দলনেতা। তিনি ওই ইউনিয়নের চাকুল গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। ঘটনার রাতে তিনি বিরামপুর রেলওয়ে স্টেশনে আনসার ও ভিডিপি সদস্য নজিবর রহমানকে নিয়ে পাহারায় ছিলেন।
 
ইফতেখার রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে সহকর্মীকে নিয়ে ১ নম্বর সিগন্যাল পয়েন্ট থেকে দক্ষিণে হাঁটিছিলাম। তখন হঠাৎ করে রেললাইনের ওপর আগুন জ্বলতে দেখি। কাছে গিয়ে সেখানে রেললাইনের ওপর সিমেন্টের স্লিপারের সঙ্গে বাঁশ ও গাছের ডাল বেঁধে রাখা দেখতে পাই। সঙ্গে সঙ্গে গলা থেকে মাফলার খুলে ট্রেনের দিকে যেতে যেতে ওড়াতে থাকি। হাতে থাকা টর্চলাইট জ্বালিয়ে ট্রেনচালককে ট্রেন থামানোর সংকেত দিই। চালক ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে ট্রেন থামান।’
 
রেললাইনে নাশকতার খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম, এএসপি মঞ্জরুল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার। পরে স্থানীয় আনসার সদস্য ও রেলওয়ে কর্মীদের সহযোগিতায় রেললাইনের ওপরে রাখা স্লিপার, বাঁশ, কাঠ ও কচুরিপানা সরিয়ে ফেলা হয়।
 
বিরামপুর রেলস্টেশনের মাস্টার আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশনে রাত ১০টা ৩৫ মিনিটে পৌঁছায়। পরে দুই মিনিট বিরতি দিয়ে ১০টা ৩৮ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। পরক্ষণেই রেললাইনে পাহারারত একজন আনসার সদস্য মুঠোফোনে ৩৪৯–এর ১ থেকে ২ নম্বর কিলোমিটার পয়েন্টে রেললাইনের ওপর স্লিপার ফেলে আগুন লাগানোর খবর দেন। পুলিশ ও আনসার সদস্যের সহযোগিতায় রেললাইন থেকে স্লিপার সরানো হয়। রাত ১১টা ২৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস খুলনার উদ্দেশে চলে যায়।
 
আনসার ভিডিপি অফিসের টিআই মাহবুব হোসেন বলেন, বিরামপুর রেলস্টেশন হতে নবাবগঞ্জ রেলক্রসিং এর পাশে রাত পৌনে ১১টার দিকে দূর্বৃত্তরা রেললাইনের পাশে পরিত্যক্ত ৪/৫টি সিমেন্টের স্লিপারের মধ্যে একটি স্লিপার রেললাইনের উপরে উঠিয়ে দেয় এবং কিছু খড় দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। টহলরত আনসার ভিডিপি সদস্যরা দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং সিমেন্টের স্লিপার সরিয়ে রেল লাইন সচল করে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।
 
ওসি সুব্রত কুমার সরকার বলেন, রেললাইনের ওপর স্লিপার ফেলে ও আগুন ধরিয়ে দৃর্বৃত্তরা বড় ধরনের নাশকতার চেষ্টা করছিল। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হায়দার আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত